সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। 📈 দেশের মানুষের অর্থ, দেশের উন্নয়নে। 🌱 আপনার বিনিয়োগে সমৃদ্ধ হোক বাংলাদেশ। 🚀 দেশীয় ব্যবসার বিকাশেই দেশের অগ্রগতি। 🤝 আস্থার বিনিয়োগ, সমৃদ্ধির অঙ্গীকার। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। 💼 আপনার বিনিয়োগ, নতুন সম্ভাবনার সূচনা। 📈 একসাথে গড়ি শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি। 🌍 দেশীয় ব্যবসায় বিনিয়োগ, দেশের ভবিষ্যৎ নির্মাণ। 👥 বিনিয়োগ হোক উন্নয়ন ও কর্মসংস্থানের শক্তি। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। ⭐ দেশ গড়ার বিনিয়োগ, সবার অংশগ্রহণ। 💚 দেশের অর্থ দেশের হাতেই থাকুক। 🏭 উদ্যোক্তা এগোলে, দেশ এগোয়। 📊 স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও আস্থার নতুন মানদণ্ড। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। 🔒 আপনার অর্থ, আপনার নিয়ন্ত্রণে। 🔍 প্রতিটি ব্যবসা যাচাইয়ের পর নিবন্ধিত হয়। 🌿 নৈতিক বিনিয়োগ, টেকসই উন্নয়ন। 👨‍💼 দেশীয় উদ্যোক্তার পাশে, দেশের উন্নয়নের পথে। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। 📌 লাভ-লোকসান ব্যবসার স্বাভাবিক অংশ। ✨ বিনিয়োগ করুন দায়িত্বশীলভাবে, এগিয়ে যাক বাংলাদেশ। 📈 দেশের মানুষের অর্থ, দেশের উন্নয়নে। 🌱 আপনার বিনিয়োগে সমৃদ্ধ হোক বাংলাদেশ। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। 🚀 দেশীয় ব্যবসার বিকাশেই দেশের অগ্রগতি। 🤝 আস্থার বিনিয়োগ, সমৃদ্ধির অঙ্গীকার। 💼 আপনার বিনিয়োগ, নতুন সম্ভাবনার সূচনা। 📈 একসাথে গড়ি শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। 🌍 দেশীয় ব্যবসায় বিনিয়োগ, দেশের ভবিষ্যৎ নির্মাণ। 👥 বিনিয়োগ হোক উন্নয়ন ও কর্মসংস্থানের শক্তি। ⭐ দেশ গড়ার বিনিয়োগ, সবার অংশগ্রহণ। 💚 দেশের অর্থ দেশের হাতেই থাকুক। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। 🏭 উদ্যোক্তা এগোলে, দেশ এগোয়। 📊 স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও আস্থার নতুন মানদণ্ড। 🏦 আপনার অর্থ, সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। 🔒 আপনার অর্থ, আপনার নিয়ন্ত্রণে। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। 🔍 প্রতিটি ব্যবসা যাচাইয়ের পর নিবন্ধিত হয়। 🌿 নৈতিক বিনিয়োগ, টেকসই উন্নয়ন। 👨‍💼 দেশীয় উদ্যোক্তার পাশে, দেশের উন্নয়নের পথে। ✨ বিনিয়োগ করুন দায়িত্বশীলভাবে, এগিয়ে যাক বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম

Invest in Business
Build the Nation Together

দেশের মানুষের অর্থ দেশের উন্নয়নেই অবদান রাখুক। বিনিয়োগ পেতে আজই রেজিষ্টার করুন।

২০০+

ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণ

৫০,০০০+

কর্মসংস্থান সৃষ্টিতে অবদান

১০,০০০+

Future Investors

আমাদের ভাবনা

কেন 'বিনিয়োগ'?

বাংলাদেশে অসংখ্য সম্ভাবনাময় দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যারা দক্ষতা, পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় মূলধনের অভাবে কাঙ্ক্ষিতভাবে সম্প্রসারিত হতে পারে না।
অন্যদিকে, বড় অঙ্কের মূলধন নিয়ে দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠান সহজেই বাজারে প্রবেশ করে এবং তাদের কার্যক্রম দ্রুত বিস্তৃত করতে সক্ষম হয়। ফলে অনেক সম্ভাবনাময় স্থানীয় উদ্যোক্তা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন।
'বিনিয়োগ'-এর লক্ষ্য হলো সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং নৈতিক বিনিয়োগের পরিবেশ তৈরি করা।
আমরা বিশ্বাস করি, দেশের মানুষের সঞ্চয় যদি দেশের উৎপাদনশীল ব্যবসায় বিনিয়োগ হয়, তাহলে মানুষ সুদমুক্ত ভাবে তার সঞ্চয় রাখতে পারবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

আগামী ৫ বছরের লক্ষ্যমাত্রা

'বিনিয়োগ'-এর লক্ষ্য শুধুমাত্র একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলা নয়; বরং উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সমাজের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা। আগামী পাঁচ বছরে আমরা যেসব লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে চাই—

২০০+ ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণ

দেশের বিভিন্ন অঞ্চলের কমপক্ষে ২০০টি সম্ভাবনাময় ও পরিচালনাধীন ব্যবসা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে তাদের কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করা।

৫০,০০০+ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে পরোক্ষভাবে ৫০,০০০-এর বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা।

সুদমুক্ত বিনিয়োগের পরিবেশ গড়ে তোলা

যারা সুদভিত্তিক লেনদেন থেকে দূরে থাকতে চান, তাদের জন্য নৈতিক, স্বচ্ছ ও সুদমুক্ত বিনিয়োগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে তারা দায়িত্বশীলভাবে তাদের অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন।

প্রক্রিয়া

বিনিয়োগ কীভাবে কাজ করবে?

'বিনিয়োগ' প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ তাদের পছন্দের নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবেন।
তবে এই বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মালিকানা বা শেয়ার অর্জন করবেন না। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সম্পূর্ণভাবে উদ্যোক্তার কাছেই থাকবে।
বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী লাভ-লোকসানে অংশগ্রহণের ভিত্তিতে বিনিয়োগ পরিচালিত হবে। ব্যবসার প্রকৃত ফলাফলের ভিত্তিতেই বিনিয়োগকারীর প্রাপ্য নির্ধারিত হবে।
যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান মনে করবে যে তারা পর্যাপ্তভাবে সম্প্রসারিত হয়েছে এবং বিনিয়োগকারীদের মূলধন ও প্রাপ্য মুনাফা পরিশোধ করার সক্ষমতা অর্জন করেছে, তখন তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিনিয়োগকারীদের অর্থ পরিশোধের আবেদন করতে পারবে।
যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, বিনিয়োগকারীদের মূলধন এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য মুনাফা পরিশোধ করা হবে।
আমাদের লক্ষ্য হলো উদ্যোক্তা ও বিনিয়োগকারীর মধ্যে একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের পরিবেশ গড়ে তোলা।

নিরাপত্তা

লেনদেনের স্বচ্ছতা

'বিনিয়োগ' প্ল্যাটফর্মে বিনিয়োগের অর্থ সরাসরি বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট-এ স্থানান্তরিত হবে। একইভাবে, চুক্তি অনুযায়ি নির্ধারিত সময় পর পর মুনাফা বণ্টন অথবা মূলধন ফেরত দেওয়ার ক্ষেত্রেও অর্থ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সরাসরি বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে প্রদান করা হবে।
এই আর্থিক লেনদেনে 'বিনিয়োগ' প্ল্যাটফর্ম কোনো পক্ষের অর্থ নিজের কাছে সংরক্ষণ, গ্রহণ বা বিতরণ করবে না। আমাদের ভূমিকা হবে একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম হিসেবে নিবন্ধন, যাচাই, তথ্য প্রদান এবং বিনিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করে তোলা।

সুরক্ষা নীতি

বিনিয়োগকারীদের স্বার্থে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা

প্রতিটি ব্যবসায় লাভের যেমন সম্ভাবনা থাকে, তেমনি লোকসানেরও ঝুঁকি থাকে। তাই আমরা কখনো নির্দিষ্ট বা নিশ্চিত লাভের প্রতিশ্রুতি দিই না। তবে, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং দায়িত্বশীল বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে 'বিনিয়োগ' নিম্নলিখিত দুটি নীতি অনুসরণ করে—

প্রতিষ্ঠিত ও কার্যকর ব্যবসা নির্বাচন

আমরা শুধুমাত্র এমন ব্যবসা প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য বিবেচনা করি, যারা ইতোমধ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে এবং তাদের কার্যক্রমের মাধ্যমে ব্যবসার সক্ষমতা প্রমাণ করেছে। আমাদের লক্ষ্য নতুন ব্যবসা শুরু করা নয়; বরং সম্ভাবনাময় ও পরিচালনাধীন ব্যবসাকে আরও সম্প্রসারণে সহায়তা করা।

ধাপে ধাপে বিনিয়োগ প্রদান

একটি ব্যবসা প্রতিষ্ঠান তার মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ৮০% পর্যন্ত বিনিয়োগের জন্য যোগ্য হতে পারে। তবে পুরো অর্থ একসাথে প্রদান করা হয় না। বিনিয়োগ চারটি ধাপে (Cycle) বিতরণ করা হয় এবং প্রতিটি ধাপের সময়কাল তিন মাস। প্রতিটি ধাপ শেষে ব্যবসার অগ্রগতি, অর্থের সঠিক ব্যবহার এবং সম্প্রসারণ কার্যক্রম মূল্যায়ন করা হয়। সন্তোষজনক অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী ধাপের বিনিয়োগ প্রদান করা হয়। এই প্রক্রিয়া দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতাকে উৎসাহিত করে।
"নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।"

-(সূরা আল-বাকারা ২:১৫৩)

নিবন্ধন শর্ত

বিনিয়োগ পেতে ব্যবসা প্রতিষ্ঠানের যোগ্যতা

'বিনিয়োগ' এমন একটি নৈতিক, স্বচ্ছ ও সুদমুক্ত বিনিয়োগ প্ল্যাটফর্ম, যেখানে সাধারণ জনগণের অর্থ দায়িত্বশীলভাবে ব্যবসার উন্নয়নে ব্যবহৃত হয়। নিবন্ধিত হতে একটি ব্যাবসা প্রতিষ্ঠান কে যে যে বিষয় নিশ্চিত করতে হবে—

হালাল ও নৈতিক ব্যাবসা


প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, পণ্য বা সেবাসমূহ হালাল এবং নৈতিক হতে হবে।

অংশীদারিত্বভিত্তিক মুনাফা বন্টন

বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পূর্বসম্মত চুক্তি অনুযায়ী মুনাফা বণ্টন করা হবে। কোনো ধরনের সুদভিত্তিক লেনদেন গ্রহণযোগ্য নয়।

কর্মসংস্থান সৃষ্টি


বিনিয়োগের মাধ্যমে কমপক্ষে একজন নতুন কর্মীর কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যাতে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা যায়।

প্রতিষ্ঠিত ও কার্যকর ব্যবসা


ব্যবসাটি ইতোমধ্যে পরিচালিত হচ্ছে এবং বাস্তব কার্যক্রমের মাধ্যমে পরিচালন সক্ষমতা প্রমাণ করেছে। বিনিয়োগের উদ্দেশ্য হবে ব্যবসার সম্প্রসারণ ও উন্নয়ন।

বিনিয়োগ পেতে এখনি রেজিস্ট্রার করুন। আমাদের টিম আপনার প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে উপরোক্ত ৪ টি বিষয় নিশ্চিত করতে পারলে আপনি বিনিয়োগ কর্তৃক নিবন্ধিত হয়ে আপনার প্রতিষ্ঠান কে সম্প্রসারিত করার সুযোগ পাবেন। যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান মনে করবে যে তারা পর্যাপ্তভাবে সম্প্রসারিত হয়েছে এবং বিনিয়োগকারীদের মূলধন ও প্রাপ্য মুনাফা পরিশোধ করার সক্ষমতা অর্জন করেছে, তখন তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিনিয়োগকারীদের অর্থ পরিশোধের আবেদন করতে পারবে। যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, বিনিয়োগকারীদের মূলধন এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য মুনাফা পরিশোধ করা হবে।


অ্যাপ প্রিভিউ

Introducing App

রেজিস্ট্রেশন স্ক্রিন

১. রেজিস্ট্রেশন

লগ ইন স্ক্রিন

২. লগ ইন

প্রোফাইল স্ক্রিন

৩. প্রফাইল

মার্কেটপ্লেস স্ক্রিন

১. মার্কেটপ্লেস

প্রাতিষ্ঠানিক প্রোফাইল স্ক্রিন

২. প্রাতিষ্ঠানিক প্রোফাইল

স্ট্যাটিসটিক্স স্ক্রিন

৩. স্ট্যাটিকটিস

ব্যাংক অ্যাড স্ক্রিন

১. অ্যাড ব্যাংক

ট্রানজেকশন ডিটেইলস স্ক্রিন

২. ট্রানজেকশন ডিটেইলস

ট্রানজেকশন এগ্রিমেন্ট স্ক্রিন

৩. ট্রানজেকশন এগ্রিমেন্ট

গাইড

অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন?

'বিনিয়োগ' অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন নতুন ব্যবহারকারী খুব সহজেই নিবন্ধন থেকে শুরু করে নিরাপদে বিনিয়োগ সম্পন্ন করতে পারেন। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখানো হলো।

রেজিস্ট্রেশন

প্রথমবার অ্যাপ ব্যবহার করতে হলে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (NID), স্বাক্ষর এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে ঘরে বসেই খুব সহজেই নিবন্ধন সম্পন্ন করুন। কোনো এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই।

নিবন্ধনের পর (২৪ থেকে ৭২ ঘন্টা) আমাদের টিম আপনার পরিচয় যাচাই করবে। যাচাই সম্পন্ন হলে আপনি অ্যাপের সকল সুবিধা ব্যবহার করতে পারবেন।

লগ ইন

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজেই লগ ইন করুন। আপনার ব্যক্তিগত তথ্য ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে।

ব্যক্তিগত প্রোফাইল

লগ ইন করার পর আপনি আপনার ব্যক্তিগত ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখান থেকে আপনি সহজেই দেখতে পারবেন—

  • মোট বিনিয়োগের পরিমাণ
  • কোন কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন
  • প্রতিটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ
  • লাভ-লোকসানের হালনাগাদ তথ্য
  • লেনদেনের ইতিহাস

মার্কেটপ্লেস

মার্কেটপ্লেসে সকল নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা দেখতে পারবেন। এখানে প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বিনিয়োগ, বর্তমান অগ্রগতি (প্রোগ্রেস বারসহ) এবং ব্যবসার সংক্ষিপ্ত তথ্য প্রদর্শিত হবে।

আপনার পছন্দের প্রতিষ্ঠানে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

প্রতিষ্ঠানের প্রোফাইল

প্রতিটি প্রতিষ্ঠানের একটি বিস্তারিত প্রোফাইল থাকবে, যেখানে আপনি দেখতে পারবেন—

  • প্রতিষ্ঠানের পরিচিতি
  • ব্যবসার ধরন
  • ব্যবসার বিস্তারিত বিবরণ
  • সম্প্রসারণ পরিকল্পনা
  • মোট বিনিয়োগের লক্ষ্য
  • বর্তমান বিনিয়োগের পরিমাণ

সব তথ্য পর্যালোচনা করে আপনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন।

পরিসংখ্যান (Statistics)

প্রতিষ্ঠানের বিনিয়োগ অগ্রগতি আরও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করার জন্য থাকবে পরিসংখ্যান বিভাগ।

  • মোট লক্ষ্যমাত্রা
  • বর্তমান সংগৃহীত অর্থ
  • বিনিয়োগের অগ্রগতি
  • গ্রাফ ও রিপোর্ট
  • গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য

(এখানে শুধুমাত্র একটি কাল্পনিক চিত্র তুলে ধরা হয়েছে)

ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করুন

বিনিয়োগের পূর্বে আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপে সংযুক্ত করতে হবে।

এই হিসাব থেকেই আপনি বিনিয়োগ করবেন এবং ভবিষ্যতে মুনাফা অথবা মূলধন ফেরতও একই ব্যাংক অ্যাকাউন্ট-এ গ্রহণ করবেন।

লেনদেনের বিবরণ যাচাই

বিনিয়োগ নিশ্চিত করার পূর্বে একটি লেনদেনের সারসংক্ষেপ দেখানো হবে।

  • ব্যবসা প্রতিষ্ঠানের নাম
  • ব্যাংক হিসাবের তথ্য
  • আপনার বিনিয়োগের পরিমাণ
  • চুক্তির সারসংক্ষেপ
  • লাভ-লোকসান অংশীদারিত্বের তথ্য

সব তথ্য সঠিকভাবে যাচাই করে চুক্তিতে সম্মতি প্রদান করুন।

বিনিয়োগ নিশ্চিত করুন

"Invest" বাটনে ক্লিক করার পর আপনার ব্যাংকিং অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট-এ অর্থ স্থানান্তর সম্পন্ন হবে। প্রত্যেকটি অর্থ স্থানান্তর-এর পুর্বে OTP দ্বারা নিশ্চিত করা হবে। এটি ডিজিটাল দলিল হিসাবে সংরক্ষিত হবে।


"যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণ বা লেনদেন করবে, তখন তা লিখে রাখো।"— সূরা আল-বাকারা ২:২৮২

'বিনিয়োগ' প্ল্যাটফর্ম কখনো বিনিয়োগকারীর অর্থ নিজের কাছে সংরক্ষণ করবে না। সকল অর্থের লেনদেন সরাসরি বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট-এর মধ্যে সম্পন্ন হবে। আমাদের ভূমিকা শুধুমাত্র প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে নিবন্ধন, যাচাই, তথ্য প্রদান এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করে তোলা।

শরিয়াহ ভিত্তি

শরিয়াহ ভিত্তি

সূরা আল-বাকারা ২:২৭৫

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।

সূরা আন-নিসা ৪:২৯

পারস্পরিক সম্মতিতে ব্যবসা পরিচালনা করো।

সূরা আল-বাকারা ২:২৮২

যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণ বা লেনদেন করবে, তখন তা লিখে রাখো।

শরিয়াহ মডেল

Investment Models

বর্তমানে 'বিনিয়োগ' প্ল্যাটফর্ম শুধুমাত্র মুদারাবা (Mudarabah) মডেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। বাকি মডেলগুলো (মুশারাকা, মুরাবাহা, ইজারা) ভবিষ্যতে ধাপে ধাপে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে সক্রিয়
  • একজন মূলধন প্রদান করেন।
  • অন্যজন ব্যবসা পরিচালনা করেন।
  • লাভ পূর্বনির্ধারিত অনুপাতে ভাগ হয়।
  • ক্ষতি হলে (যদি পরিচালকের অবহেলা না থাকে) মূলধনদাতা আর্থিক ক্ষতি বহন করেন এবং পরিচালকের শ্রমের ক্ষতি হয়।
উদাহরণ

আপনি ১০ লাখ টাকা বিনিয়োগ করলেন। একজন দক্ষ উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করলেন। লাভ হলে ৬০% আপনার, ৪০% পরিচালকের। লোকসান হলে আপনার মূলধন কমবে; পরিচালকের শ্রমের ক্ষতি হবে।

শীঘ্রই আসছে
  • সবাই মূলধন বিনিয়োগ করে।
  • সবাই মালিক।
  • লাভ চুক্তি অনুযায়ী ভাগ হয়।
  • ক্ষতি মূলধনের অনুপাতে ভাগ হয়।
শীঘ্রই আসছে

ব্যাংক বা প্রতিষ্ঠান প্রথমে পণ্য কিনে, তারপর ক্রয়মূল্য ও লাভ স্পষ্টভাবে জানিয়ে কিস্তিতে বিক্রি করে। এটি সুদের ঋণ নয়; বরং একটি প্রকৃত ক্রয়-বিক্রয়।

শীঘ্রই আসছে

এটি মূলত ভাড়া বা লিজ ব্যবস্থা।

  • একটি কোম্পানি মেশিন কিনে আপনাকে ভাড়া দিল।
  • আপনি ভাড়া পরিশোধ করবেন।
  • চুক্তি শেষে মালিকানা হস্তান্তরের ব্যবস্থাও থাকতে পারে।
আপনার সমর্থন

আমাদের পাশে থাকুন

যোগাযোগ

যোগাযোগ করুন

আপনার যেকোনো প্রশ্ন, পরামর্শ কিংবা বিনিয়োগ সংক্রান্ত জিজ্ঞাসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুততম সময়ে সাড়া দেওয়ার চেষ্টা করবো।

contact@biniyog.online

আসছে খুব শীগ্রই 'বিনিয়োগ' অ্যাপ

Android iOS শীঘ্রই আসছে
বিনিয়োগ অ্যাপ